KMC Election | পুজোর আগে নির্বাচনের প্রস্তুতি সারতে কতজন পুলিশ প্রয়োজন? জেলাশাসকদের কাছে জানতে চাইলো কমিশন

Thursday, September 3 2026, 3:38 am
KMC Election | পুজোর আগে নির্বাচনের প্রস্তুতি সারতে কতজন পুলিশ প্রয়োজন? জেলাশাসকদের কাছে জানতে চাইলো কমিশন
highlightKey Highlights

অবাধ ও শান্তিপূর্ণ পুর নির্বাচন করাতে কত সংখ্যক পুলিশ লাগবে তা ছয় জেলাশাসকের কাছ থেকে জানতে চাইল রাজ্য নির্বাচন কমিশন।


পুজোর পর কলকাতা, হাওড়া সহ বিভিন্ন পুরসভায় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকে অংশ নেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকরা। ওই বৈঠকে ভোটার তালিকা সংশোধন, ভোট কেন্দ্র নির্ধারণ এবং কর্মী বরাদ্দের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ পুর নির্বাচন করাতে কত সংখ্যক পুলিশ লাগবে ছয় জেলাশাসকের কাছ থেকে তা জানতে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File