Kolkata Municipal Corporation | প্রশাসনিক প্রয়োজন! ২০৯ থেকে বেড়ে ২১১ হতে পারে ওয়ার্ড সংখ্যা! পুরভোটের আগেই নজর কলকাতায়

Thursday, August 27 2026, 6:05 am
Kolkata Municipal Corporation | প্রশাসনিক প্রয়োজন! ২০৯ থেকে বেড়ে ২১১ হতে পারে ওয়ার্ড সংখ্যা! পুরভোটের আগেই নজর কলকাতায়
highlightKey Highlights

আপাতত ২০৯টি ওয়ার্ড হলেও সীমানা পুনর্বিন্যাস করতে গিয়ে প্রশাসনিক প্রয়োজনে আরও দুটি বেড়ে ২১১টি হতে পারে বলে পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর।


পুজোর পরেই শহর কলকাতায় হতে পারে পুরভোট। উন্নয়নের অর্থ সমপরিমাণ বণ্টনে পুনর্বিন্যাসে সমস্ত ওয়ার্ডে সমসংখ্যক ভোটার রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শহরের অন্তত ৪৫টি ওয়ার্ডে নবান্নের সেই গাইডলাইন মানতে পারল না কলকাতা পুরসভা। পুনর্বিন্যাসের জেরে নতুন যে ২০৯টি ওয়ার্ড হয়েছে সেখানে খসড়া তালিকার বুথের হিসাবে ৩২টি ওয়ার্ডের ভোটার সংখ্যা সাড়ে ১৩ হাজারের কম হয়েছে বলে স্বীকার করেছেন পুরসভার অফিসাররা। ফলে সীমানা পুনর্বিন্যাস করতে গিয়ে প্রশাসনিক প্রয়োজনে ২০৯টি ওয়ার্ড থেকে বেড়ে ২১১টি ওয়ার্ড হতে পারে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File