Kolkata Metro | অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, অটোমেটিক সিগন্য়ালিংয়ের সমস্যার জেরে হলুদ লাইনে বন্ধ পরিষেবা!
Friday, April 17 2026, 6:40 am

Key Highlightsঅটোমেটিক সিগন্য়ালিংয়ের সমস্যার জেরে হলুদ লাইন অর্থাৎ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা।
অফিস ট্রাইমে মেট্রো বিভ্রাট। অটোমেটিক সিগন্য়ালিংয়ের সমস্যার জেরে হলুদ লাইন অর্থাৎ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। শুক্রবার সকালেও অফিস যাত্রীদের ভিড় ছিল জয়হিন্দ (এয়ারপোর্ট) স্টেশনে। কিন্তু সকাল ১০ টা বেজে ১৪ মিনিট নাগাদ আচমকাই অটোমেটিক সিগন্যালে সমস্যা দেখা দেয়। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় রেক। ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘক্ষণ পেরলেও অটোমেটিক সিগন্যালের সমস্যা মেটেনি। ফলে ম্যানুয়ালি শুরু করা হয়েছে মেট্রো পরিষেবা। অত্যন্ত ধীর গতিতে চলছে মেট্রো। দীর্ঘসময় পরপর মিলছে মেট্রো। তবে ব্লু লাইনের পরিষেবা স্বাভাবিক বলে সূত্রে খবর।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ


