Kolkata Metro | রক্ষণাবেক্ষণের জন্যে পরপর চার রবিবার আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা, কোন লাইনে চলবে ট্রেন?

Friday, November 13 2026, 5:31 pm
Kolkata Metro | রক্ষণাবেক্ষণের জন্যে পরপর চার রবিবার আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা, কোন লাইনে চলবে ট্রেন?
highlightKey Highlights

আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর – এই চার রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে আংশিকভাবে চলবে মেট্রো।


কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, অর্থাৎ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর – এই চার রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে আংশিকভাবে চলবে মেট্রো। শুক্রবার মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫, ২২, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর মেট্রোর সময়সূচি: রবিবার সকাল ৯টায় ডাউনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার ও আপে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চলবে। দিনের শেষ মেট্রো মিলবে অন্যান্য দিনের মতোই আপ ও ডাউন লাইনে। আগামী ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File