Kolkata Metro | শুক্রে মহরম, বন্ধ স্কুল-কলেজ-সরকারি দপ্তর, ছুটির দিনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Wednesday, June 24 2026, 3:03 pm
Kolkata Metro | শুক্রে মহরম, বন্ধ স্কুল-কলেজ-সরকারি দপ্তর, ছুটির দিনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের
highlightKey Highlights

বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, শুক্রবার মহরমের দিন ব্লু লাইনে ২৬০টি মেট্রোর বদলে ২১৬টি মেট্রো চালানো হবে।


শুক্রবার মহরম। ছুটির দিনে ব্লু লাইন, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, শুক্রে ব্লু লাইনে ২৬০টি মেট্রোর বদলে ২১৬টি মেট্রো চালানো হবে। ইয়েলো লাইনে ১২০টি মেট্রোর বদলে ৯২টি মেট্রো চলবে। গ্রীন লাইনেও ২২৮টি পরিষেবার বদলে ১৮৬টি মেট্রো চালানো হবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল করা হয়নি। উল্লেখ্য, মেট্রোর কাজের জন্যে চলতি মাসের আগামী শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার রাত ৮টা অবধি বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার। জুলাইয়েও চলবে মেট্রোর কাজ। আগামী মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File