Kolkata Metro | জট কাটছে বরাহনগর-ব্যারাকপুর মেট্রো লাইনে! পিঙ্ক লাইন নিয়ে সবুজ সঙ্কেত দিলো প্রশাসন
Saturday, August 29 2026, 4:55 am

Key Highlightsপ্রস্তাবিত পিঙ্ক লাইন নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে প্রশাসন। তার পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা এবং কলকাতা উত্তর শহরতলির বাসিন্দারা।
দীর্ঘ অপেক্ষার পরে বরাহনগর-ব্যারাকপুর মেট্রো লাইন নিয়ে জট কাটতে চলেছে। মেট্রোর অন্দর সূত্রে খবর, ২০৩০ সালের মধ্যে পিঙ্ক লাইনের গোটা প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তার ১-২ বছরের মধ্যে পুরোদমে যাতায়াত চালু করার ভাবনা রয়েছে। এই রুটে সব মিলিয়ে ১১টি স্টেশন তৈরি হওয়ার প্রস্তাব রয়েছে। প্রথম স্টেশন ব্যারাকপুর এবং শেষ স্টেশন বরাহনগর। মাঝে সোদপুর, পানিহাটি, কামারহাটি, আগরপাড়া, সুভাষনগর, খড়দা, টাটা গেট, টিটাগড় ইত্যাদি স্টেশন রয়েছে। ব্লু ও পিঙ্ক লাইন সংযুক্ত হবে বলে সূত্রের খবর। বরানগর থেকেই লাইন বদলে নিতে পারবেন ব্লু লাইন ও পিঙ্ক লাইনের যাত্রীরা।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো সময়সূচি
- ট্র্যাফিক


