Kolkata Metro | আড়াই মিনিট অন্তর মিলবে মেট্রো, ব্লু লাইনে সম্পন্ন হলো অত্যাধুনিক ও উচ্চ-পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর কাজ!

Thursday, May 28 2026, 2:55 pm
Kolkata Metro | আড়াই মিনিট অন্তর মিলবে মেট্রো,  ব্লু লাইনে সম্পন্ন হলো অত্যাধুনিক ও উচ্চ-পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর কাজ!
highlightKey Highlights

কমতে চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেনের ফ্রিকোয়েন্সি বা দুটি ট্রেনের মধ্যকার সময়ের ব্যবধান।


কমতে চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেনের ফ্রিকোয়েন্সি বা দুটি ট্রেনের মধ্যকার সময়ের ব্যবধান। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ‘ব্লু লাইন’-এ সম্পূর্ণ পাতাল পথে স্টিলের থার্ড রেল সরিয়ে অত্যাধুনিক ও উচ্চ-পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই নয়া ব্যবস্থার ফলে আগামিদিনে মাত্র ১৫০ সেকেন্ড বা আড়াই মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে। এই পরিকাঠামো পরিবর্তনের ফলে ট্রেনের গতিবেগ এবং পরিচালন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি মসৃণ ও শক্তি-সাশ্রয়ী হয়ে উঠবে। কলকাতা মেট্রো রেলের এই আধুনিকীকরণ শুধুমাত্র যাত্রীদের সুবিধাই বাড়াবে না, বরং এটি অত্যন্ত পরিবেশবান্ধব। নতুন এই শক্তি-সাশ্রয়ী সিস্টেমের মাধ্যমে আনুমানিক ৫০,০০০ টন কার্বন নির্গমন হ্রাস পাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File