Kolkata Metro | বদলে যাবে কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম? সুপারিশ মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটির!

Friday, November 27 2026, 3:37 pm
Kolkata Metro | বদলে যাবে কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম? সুপারিশ মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটির!
highlightKey Highlights

কলকাতার একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম বদলের সুপারিশ করল মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটি।


কলকাতার একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম বদলের সুপারিশ করল মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটি। শুক্রবার কলকাতা পুরসভায় কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ, বিজেপি নেতা তথাগত রায় এবং প্রশাসনিক শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। তথাগত রায় জানান, মনীষীদের নামে মেট্রো স্টেশন হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই জায়গার নামেই স্টেশনগুলির নামকরণের সুপারিশ করা হবে। প্রস্তাবিত তালিকায় নেতাজি ভবনের বদলে ভবানীপুর, মহানায়ক উত্তম কুমারের বদলে টালিগঞ্জ মেট্রো, মাস্টারদা সূর্য সেনের বদলে বাঁশদ্রোণী এবং কবি সুভাষের বদলে নিউ গড়িয়া করার কথা বলা হয়েছে। এ ছাড়া শহিদ ক্ষুদিরাম, গীতাঞ্জলি, কবি নজরুল ও সত্যজিৎ রায়-সহ মোট ১৫টি স্টেশনের নাম বদলে যথাক্রমে প্রণবনগর, নাকতলা, গড়িয়া মোড় ও পঞ্চসায়র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। শীঘ্রই চূড়ান্ত তালিকা মেট্রো রেল কর্তৃপক্ষকে পাঠানো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File