Kolkata Metro | মেট্রোর সামনে ফের ঝাঁপ! সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা!

Tuesday, May 19 2026, 1:43 pm
Kolkata Metro | মেট্রোর সামনে ফের ঝাঁপ! সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা!
highlightKey Highlights

বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।


সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা। বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মেট্রো সূত্রে খবর, আজ সন্ধ্যে ৬টা বেজে ১২ নাগাদ বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। এর ফলে মহানায়ক উত্তম কুমার থেকে থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিষেবা চলছে। বাকি পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। প্রসঙ্গত,গতকাল অর্থাৎ ১৮ মে ব্লু লাইনের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। সেই সময়েও মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার এবং অন্যদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File