Kolkata Metro | এ বার ভোর ৬টা থেকে শহরে মিলবে মেট্রো, লাস্ট মেট্রো পাবেন কখন?
Wednesday, July 22 2026, 4:22 pm

Key Highlightsআগামী ২৭ জুলাই থেকে অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে প্রথম মেট্রোর সময় আরও এগিয়ে আনল মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই থেকে সকাল ৬টা থেকেই মিলবে মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৬টায় পাওয়া যাবে প্রথম মেট্রো। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায়। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। সোমবার থেকে শনিবার পর্যন্ত মিলবে পরিষেবা। রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ব্লু ও গ্রিন দুই লাইনের প্রতিটি স্টেশনে খোলা থাকবে টিকিট কাউন্টার।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- দক্ষিণেশ্বর মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- মহানগর


