Kolkata Metro | যোগ দিবসে রাজ্যে প্রধানমন্ত্রী, ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো পরিষেবা

Friday, June 19 2026, 8:42 am
Kolkata Metro | যোগ দিবসে রাজ্যে প্রধানমন্ত্রী, ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো পরিষেবা
highlightKey Highlights

যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোর থেকেই মেট্রো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবাও বাড়ানো হয়েছে।


২১জুন যোগ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিট পরীক্ষা (NEET-UG Exam)। ফলে এদিন ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো পরিষেবা। ভোর ৪টে থেকে বিশেষ মেট্রো চলবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ সহ একাধিক রুটে। তবে ২১ জুন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা চালু থাকবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File