Kolkata Metro | আগামীকাল অন্যদিনের তুলনায় কম চলবে মেট্রো, কোন লাইনে কেমন থাকবে মেট্রো পরিষেবা?

Thursday, April 30 2026, 1:29 pm
Kolkata Metro | আগামীকাল অন্যদিনের তুলনায় কম চলবে মেট্রো, কোন লাইনে কেমন থাকবে মেট্রো পরিষেবা?
highlightKey Highlights

বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সাধারণ দিনে ব্লু লাইনে চলে ২৭২ টি মেট্রো। কিন্তু আগামিকাল ১লা মে তা কমিয়ে চালানো হবে মোট ২৪৪টি।


১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আবার চলতি বছর সেইদিনই পড়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে জরুরি পরিষেবা বাদে সর্বত্র ছুটি। তাই এদিন অন্যদিনের তুলনায় কম চলবে মেট্রো। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সাধারণ দিনে ব্লু লাইনে চলে ২৭২ টি মেট্রো। কিন্তু আগামিকাল ১লা মে তা কমিয়ে চালানো হবে মোট ২৪৪টি। আপ ও ডাউনে ১২২ টি করে। গ্রিন লাইনে চলে ২২৮ টি মেট্রো। শুক্রবার চলবে ২০৪ টি মেট্রো। হলুদ লাইনে সাধারণত চলে ১২০ টি মেট্রো। শুক্রবার চালানো হবে ৯২ টি। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে স্বাভাবিক থাকবে পরিষেবা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File