Kolkata Metro | ভরসন্ধ্যায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে না মেট্রো! হোলির দিন বিপাকে যাত্রীরা
Wednesday, March 4 2026, 3:45 pm

Key Highlightsডাউন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক বলেই মেট্রো সূত্রে খবর।
হোলির সন্ধ্যায় শহরে মেট্রো বিভ্রাট। সূত্রের খবর, আজ বিকেলের দিকে যান্ত্রিক ত্রুটির কারণে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই থেমে যায়। তড়িঘড়ি ট্রেন সারিয়ে ফের রওনা দিলেও শোভাবাজার সুতানুটিতে পৌঁছতেই ফের থমকে যায় রেক। এরপরই রেক খালি করে দিয়ে কাজ শুরু করেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, ৬.৪৫ থেকে ডাউন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামগামী মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক বলেই মেট্রো সূত্রে খবর।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- কবি সুভাষ-রুবি মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- পরিষেবা
- রেল পরিষেবা
- ট্রেন
- ট্রেন বাতিল


