Kolkata Metro | ১০০ টাকা আয় করতে ১৯০ টাকা খরচ, ১ বছরে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ২৩.৬ কোটি! কোন রুটে কত?

Friday, July 3 2026, 10:39 am
Kolkata Metro | ১০০ টাকা আয় করতে ১৯০ টাকা খরচ, ১ বছরে কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ২৩.৬ কোটি! কোন রুটে কত?
highlightKey Highlights

১০০ টাকা আয় করতে ১৯০ টাকা খরচ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যা ২০২৪-২৫ অর্থবর্ষে ছিল ২২১ টাকা।


১০০ টাকা আয় করতে ১৯০ টাকা খরচ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যা ২০২৪-২৫ অর্থবর্ষে ছিল ২২১ টাকা। চলতি অর্থবর্ষে যাত্রী সংখ্যা বাড়লে ‘অপারেশন রেশিয়ো’-র উন্নতি হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবর্ষে কলকাতা মেট্রোর সিংহভাগ যাত্রীই টেনেছে ব্লু লাইন (নর্থ-সাউথ করিডর বা দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম)। ২৩.৬ কোটির মধ্যেই ব্লু লাইনে যাতায়াত করেছেন ১৭.৯ কোটি যাত্রী। আবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রায় দ্বিগুণ হয়েছে যাত্রী সংখ্যা। ২০২৪-২৫ অর্থবর্ষে ২.৭ কোটি যাত্রী চলাচল করেছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। আর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো অংশ জুড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫.২ কোটি। পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) যাতায়াত করেছেন ১৫.৩ লাখ যাত্রী। আর গত সেপ্টেম্বরে চালু হওয়ার পরে ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর) ১৩.৬ লাখ যাত্রী চলাচল করেছেন চলতি বছরের মার্চ পর্যন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File