Kolkata Metro | বৃহস্পতির সন্ধ্যায় থমকে গেলো মেট্রো! বিপাকে ব্লু লাইনের যাত্রীরা!
Thursday, August 27 2026, 3:39 pm

Key Highlightsবৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পার্কস্ট্রিটে থমকে যায় মেট্রো। সূত্রের খবর, মেট্রোয় রেকের সমস্যার জন্য পরিষেবায় সমস্যা হয়েছে বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বিপাকে অফিসেফেরত যাত্রীরা। রেক ফেলিওর-এর কারণে ব্লু লাইনে থমকে গেলো মেট্রো। কলকাতা মেট্রো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে যান্ত্রিক ত্রুটির খবর সামনে আসে। পার্ক স্ট্রিট স্টেশনে ৬টা ৪৫ নাগাদ দমদম-মুখী একটি মেট্রোর দরজা বন্ধ হচ্ছিল না। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ৭টা ৩৩নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। অন্যদিকে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- মেট্রো সময়সূচি
- মেট্রো আধিকারিক
- শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- পার্কস্ট্রিট


