kolkata Metro | শুরু কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ, ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িহাটা ক্রসিংয়ের দুই লেন!
Wednesday, May 13 2026, 1:53 pm

Key Highlightsবাইপাসের চিংড়িহাটার ক্রসিংয়ের কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্য ৬০ ঘণ্টা বন্ধ থাকবে বাইপাসের লেন।
অবশেষে শুরু হচ্ছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের পশ্চিমদিকের লেন বন্ধ থাকবে। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের পূর্বদিকের লেন বন্ধ থাকবে। এই দিনগুলিতে সল্টলেক, এয়ারপোর্টের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা NX হোটেল থেকে ডাইভার্ট হয়ে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস
- বারাসাত


