kolkata Metro | শুরু কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ, ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িহাটা ক্রসিংয়ের দুই লেন!

Wednesday, May 13 2026, 1:53 pm
kolkata Metro | শুরু কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ, ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িহাটা ক্রসিংয়ের দুই লেন!
highlightKey Highlights

বাইপাসের চিংড়িহাটার ক্রসিংয়ের কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্য ৬০ ঘণ্টা বন্ধ থাকবে বাইপাসের লেন।


অবশেষে শুরু হচ্ছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের পশ্চিমদিকের লেন বন্ধ থাকবে। ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের পূর্বদিকের লেন বন্ধ থাকবে। এই দিনগুলিতে সল্টলেক, এয়ারপোর্টের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা NX হোটেল থেকে ডাইভার্ট হয়ে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File