Kolkata Metro | শহরের মেট্রো মানচিত্রে বদল, বড়দিনেই সেক্টর ফাইভে অরেঞ্জ লাইন?
Thursday, October 1 2026, 4:12 am

Key Highlightsসেক্টর ফাইভ পর্যন্ত অংশে পরিষেবা চালু হলে নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের চালু অংশের দৈর্ঘ্য ১৪ কিলোমিটারেরও বেশি হবে।
শহরে বাড়ছে অরেঞ্জ লাইনের পরিধি। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই শাখায় এবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হলো। ১০ অক্টোবর থেকে এই মহড়া শুরুর সম্ভাবনা। ফলে বড়দিনের আগেই স্বস্তি পেতে পারেন যাত্রীরা। উল্লেখ্য, বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশে অরেঞ্জ লাইনের পরিষেবা চালু রয়েছে। সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হলে এই লাইনে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ—এই তিনটি স্টেশন যুক্ত হবে। আরভিএনএল–সূত্রে খবর, প্রযুক্তিগত পরীক্ষা সম্পূর্ণ করে প্রয়োজনীয় সব রকমের ছাড়পত্র এবং সব শেষে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)–র চূড়ান্ত অনুমোদন পেলে তবেই যাত্রী পরিষেবা চালু করা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- দক্ষিণেশ্বর মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ


