Kolkata Metro | মেট্রোর রেক থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া! ভরসন্ধ্যায় আগুন আতঙ্ক বেলগাছিয়া মেট্রো স্টেশনে
Friday, September 4 2026, 2:47 pm

Key Highlightsশহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে মেট্রো থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়।
ভরসন্ধ্যায় কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক। কলকাতা মেট্রো সূত্রে খবর, রোজকার মতো এদিনও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে চলছিল মেট্রো পরিষেবা। মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে পৌঁছতেই দেখা যায় যে একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। নিমেষের মধ্যে ধোঁয়ায় ভরে যায় কামরা। যাত্রীরা চরম আতঙ্কিত হয়ে স্টেশনে নামার জন্যে হুড়োহুড়ি করতে থাকেন। এই ঘটনার জেরে সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেকটিকে নিরাপদে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো আধিকারিক
- অগ্নিকান্ড


