Kolkata Metro | রবিতে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ চলবেনা মেট্রো, কখন কোথায় বন্ধ পরিষেবা?

Sunday, November 29 2026, 5:07 am
Kolkata Metro | রবিতে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ চলবেনা মেট্রো, কখন কোথায় বন্ধ পরিষেবা?
highlightKey Highlights

রবিবার, ২৯ নভেম্বর সকাল থেকে প্রায় ৯ ঘণ্টা শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে (Metro Service) না।


রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার, ২৯ নভেম্বর সকাল থেকে প্রায় ৯ ঘণ্টা শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে (Metro Service) না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টার পর ফের শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা চালু হবে। আজ ২৯ নভেম্বর দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯ টায়। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের দিকেও প্রথম মেট্রো চলবে ৯টা থেকে। উল্লেখ্য, আগে ১৩ সেপ্টেম্বর, ১ নভেম্বর এবং ১৫ নভেম্বরও একই কারণে পরিষেবা ব্যাহত হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File