Kolkata Metro | শীঘ্রই খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন, সুখবর দিলেন রেলমন্ত্রী!

Monday, February 9 2026, 8:26 am
Kolkata Metro | শীঘ্রই খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন, সুখবর দিলেন রেলমন্ত্রী!
highlightKey Highlights

কবি সুভাষ মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ায় বন্ধ ছিল ওই স্টেশনে মেট্রো চলাচল।


কবি সুভাষ মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ায় বন্ধ ছিল ওই স্টেশনে মেট্রো চলাচল। এবার ওই মেট্রো স্টেশনে মেট্রো চলাচল নিয়ে সুখবর দিলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় উত্তর-দক্ষিণ করিডরের কবি সুভাষ মেট্রো স্টেশন যাত্রীদের জন্য খুলে দিতে চায় কলকাতা মেট্রো। খোদ রেল বোর্ড এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, কবি সুভাষ মেট্রো স্টেশনের আপলাইনের প্ল্যাটফর্মে কাঠামোগত গলদ রয়েছে। যে কারণে এই ফাটল এবং তা দ্রুত নির্মাণের কাজ চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File