Kolkata Metro | মেট্রো স্টেশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার ব্লু লাইনে আংশিক ব্যাহত থাকবে মেট্রো পরিষেবা!
Saturday, September 12 2026, 2:00 pm

Key Highlightsআগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত থাকবে পরিষেবা।
আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত থাকবে পরিষেবা। গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে ট্রাফিক, পাওয়ার ব্লক এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড় ৬টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ/শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত স্বাভাবিক থাকবে মেট্রো। সন্ধ্যা সাড়ে ৬টার পর পুরো ব্লু লাইনেই পরিষেবা স্বাভাবিক হবে। পুজোর মুখে ছুটির দিনে হঠাৎ এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িক অসুবিধার কারণে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।


