Medical College | ইঞ্জেকশন দেওয়ার পরেই কার্ডিয়াক অ্যারেস্ট! কলকাতা মেডিক্যালে শিশুমৃত্যুর তদন্তে তৈরী ৪ সদস্যের কমিটি!
Monday, October 26 2026, 2:10 pm

Key Highlightsরবিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল।
রবিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। পেটে ব্যথা নিয়ে ভর্তির মাত্র দেড় ঘণ্টার মধ্যেই ওই নাবালকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই শিশুটির মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। এই ঘটনার জেরে চার সদস্যের একটি উচ্চপর্যায় কমিটি গঠন করা হয়েছে। শিশু বিভাগের অধ্যাপক রাকেশ মণ্ডলের নেতৃত্বে এই তদন্ত কমিটিতে আরও তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর ময়নাতদন্তে রাজি হয়েছে পরিবার। ইঞ্জেকশনের পতিক্রিয়া বা চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে কমিটি।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেডিক্যাল কলেজ
- শিশুমৃত্যু


