Kolkata Weather | সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এতো তফাৎ?
Wednesday, May 20 2026, 1:07 pm

Key Highlightsবুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, এ দিন দুপুর ২টো নাগাদ শহরের তাপমাত্রার ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি!
প্রবল গরমে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, এ দিন দুপুর ২টো নাগাদ শহরের তাপমাত্রার ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! অর্থাৎ, থার্মোমিটারের রেকর্ডের তুলনায় প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে শরীরে। ‘রিয়েল ফিল’ তাপমাত্রাকে সহজ কথায় বলা যায় ‘গায়ে যেমন লাগছে’ তাপমাত্রা। এটা হলো এমন একটা পরিমাপ, যা কোনও একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গার আবহাওয়া মানুষের শরীরে আসলে কতটা গরম বা ঠান্ডা অনুভূত করায় তা বোঝায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং হাওয়ার গতিবেগের ওপর ‘রিয়েল ফিল’ তাপমাত্রা নির্ভর করে। এ ছাড়াও, সূর্যালোকের তীব্রতাও তাপমাত্রার রিয়েল ফিলের উপরে প্রভাব ফেলে।


