Navdeep Saini | IPL-এ শিকে ছিঁড়ল সাইনির, হর্ষিতের চোটে কেকেআরের বিকল্প নবদীপ!
Wednesday, March 25 2026, 3:56 pm

Key Highlightsচোট পেয়ে ছিটকে যাওয়া হর্ষিত রানার জায়গায় ঘোষণা করা হলো নবদীপ সাইনিকে। এ বার IPL-এর মিনি নিলামে নবদীপ সাইনি অবিক্রিত ছিলেন।
চোটের জন্যে IPL থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। এবার হর্ষিতের বিকল্প হিসেবে নবদীপ সাইনির নাম ঘোষণা করলো কেকেআর শিবির। IPL-এর মিনি নিলামে অবিক্রিত ছিলেন সাইনি। ৭৫ লাখ টাকার বেস প্রাইসেও কোনও ফ্র্যাঞ্চাইজ়ি তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। হর্ষিতের চোটের জেরে ভাগ্য জুড়লো। ২০১৯ সাল থেকে IPL খেলছেন সাইনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি। IPL এর ইতিহাসে তাঁর ঝুলিতে রয়েছে ২৩টা উইকেট।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইপিএল 2026
- আইপিএল
- ipl
- আইপিএল ফাইনাল
- কেকেআর


