Supreme Court | SIR-এ বাদ পড়া ভোটাররা পুরভোট দিতে পারবেন? শুনানির দিন সুপ্রিম কোর্ট!

Friday, October 9 2026, 12:51 pm
Supreme Court | SIR-এ বাদ পড়া ভোটাররা পুরভোট দিতে পারবেন? শুনানির দিন  সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

নভেম্বরের শেষের দিকে সম্ভাব্য কলকাতা ও হাওড়া পুরভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।


নভেম্বরের শেষের দিকে সম্ভাব্য কলকাতা ও হাওড়া পুরভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সেই সংক্রান্ত মামলার শুনানির দিন এগিয়ে এনে আগামী ১৬ অক্টোবর ধার্য করেছে শীর্ষ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, পুরভোটের কথা মাথায় রেখে দ্রুত এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মামলার শুনানিতে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত কম্পিউটার সফটওয়্যার ও প্রযুক্তির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে বিচারপতিদের বেঞ্চ। পুজো মিটলেই এই মামলার চূড়ান্ত শুনানি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File