Kolkata Rain Alert | রাতভর মুষলধারায় বৃষ্টি, জল জমছে রাস্তায়, নিষেধাজ্ঞা দিঘার সমুদ্রসৈকতে
Friday, July 10 2026, 5:32 am

Key Highlightsকলকাতায় কিছু কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। বড় মাপের জল জমার খবর এখনই নেই, তবে সকাল থেকেই বৃষ্টিতে শহরে যান চলাচলের গতি ধীর।
রাতভর বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছিল দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হয়েছিল দুর্যোগ। কলকাতা ও লাগোয়া জেলায় বৃষ্টির প্রবল দাপট জারি আছে সকালেও। ইতিমধ্যেই কলকাতায় বেশ কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। সকাল থেকেই বৃষ্টিতে শহরে যান চলাচলের গতি ধীর। ঠনঠনিয়া কালীবাড়ি, হলদিরাম, সেক্টর ৫ মেট্রোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জল জমেছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের নিরাপদ স্থানে থাকার বার্তা দেওয়া হয়েছে। দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। তৈরি হতে পারে জলোচ্ছ্বাস।
- Related topics -
- আবহাওয়া
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা
- কলকাতা পৌরসভা
- জল
- রাস্তা অবরোধ
- দিঘা
- লাল সর্তকতা


