Kolkata | কলকাতা-হাওড়া-সল্টলেক ব্যাংককের আদলে হবে ‘হকার জোন’! অক্সফোর্ডের ধাঁচে কলেজ স্ট্রিট

Wednesday, November 4 2026, 1:37 pm
Kolkata | কলকাতা-হাওড়া-সল্টলেক ব্যাংককের আদলে হবে ‘হকার জোন’! অক্সফোর্ডের ধাঁচে কলেজ স্ট্রিট
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই কর্মসূচির প্রথম ধাপ হিসাবে সোমবার কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-র সঙ্গে নয়টি মৌ চুক্তি করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।


কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিট, ট্যাংরার চায়না টাউন সহ নয়টি গুরুত্বপূর্ণ জনপদের আধুনিক এবং বিশ্বমানের সৌন্দর্যায়নের কাজ শুরু করল রাজ্য সরকার। সল্টলেকে দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল চুক্তির পর জানিয়েছেন, “লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিট বইপাড়া, মুম্বইয়ের মেরিন ড্রাইভের মতো গঙ্গাতীর, চায়না স্টাইলে চায়না টাউন করতে চাই। মায়াপুরের ইসকন নবদ্বীপ পুরসভার অন্তর্গত, আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তুলতে পরিকাঠামো ও সৌন্দর্যায়ন করার কাজ শুরু করতে চাই। ব্যাংককের হকার জোন চাই কলকাতা-সল্টলেক ও হাওড়ায়। তাই ভারত সরকারের এনবিসিসি-র সঙ্গে প্রয়োজনভিত্তিক কেএমডিএ, নগরোন্নয়ন দফতর এবং সুডা’র সঙ্গে মেগা প্রকল্পগুলি বাস্তবায়নে মউ চুক্তি হল।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File