Kolkata Guest Houses | যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই! ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নির্দেশ কলকাতা পৌরনিগমের
Wednesday, September 9 2026, 4:30 am

Key Highlightsকলকাতা পৌরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, যে গেস্ট হাউসগুলিকে নোটিস পাঠানো হয়েছে, সেগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি রয়েছে।
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গেস্ট হাউসগুলি পরিদর্শনে গিয়ে অবাক হয়েছেন কলকাতা পৌরনিগমের প্রতিনিধি দল। বেশিরভাগ হোটেলে নেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা, নেই গেস্ট হাউস চালানোর বৈধ লাইসেন্সও। এখনও পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ৯৬৩টি হোটেলে অভিযান চলেছে বলে সূত্রের খবর। তাঁদের মধ্যে শহরের ৯১৯টি হোটেল, গেস্ট হাউস বন্ধের নির্দেশ দিলো দমকল, পুলিশ এবং পুরসভার যৌথ নজরদারি দল। মাত্র ৪১টির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় সন্তুষ্ট হতে পেরেছে কলকাতা পৌরনিগম। রাজ্যে পরপর অগ্নিকাণ্ডের পর অগ্নি নির্বাপণ দফতরের প্রধান সচিব বদল করল নবান্ন। অগ্নি নির্বাপণ দফতরের প্রধান সচিবের পদ থেকে খলিল আহমেদকে সরিয়ে তাঁর জায়গায় ওঙ্কার সিং মীনাকে বসানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা
- কলকাতা পুরনিগম
- কলকাতা পুলিশ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


