Kolkata Fire | নিউ মার্কেট অগ্নিকান্ডে পুড়ে মৃত বাংলাদেশী সাংবাদিকরা! "টানা ১৩ দিন পর"- কী বলছে শেষ পোস্ট?
Wednesday, August 19 2026, 2:07 pm

Key Highlightsদেবাশিসের ফেসবুক প্রোফাইল ঘেঁটে পাওয়া গেল, তাঁর শেষ পোস্ট। তাতে লেখা, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই’।
মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই বাংলাদেশী। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের ‘আজকের পত্রিকা’, ‘আজকের আলো’-সহ একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিরমিন (২৫), তাঁদের ছোট্ট ছেলে স্বর্ণাশিস দত্ত (৩) ও দেবাশিসের শ্বশুর আক্রম আলি (৬৪)। বাংলাদেশের কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার দত্তবাড়ির ছেলে দেবাশিস গত ৩ অগস্ট স্ত্রীর চিকিৎসার জন্য স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে এসেছিলেন। দেবাশিসের ফেসবুক প্রোফাইল ঘেঁটে তাঁর শেষ পোস্ট পাওয়া গেলো। তাতে লেখা ছিল, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই’। সঙ্গে ফ্লাইটের একটি ছোট্ট ক্লিপ এবং স্ত্রী ও ছেলেকে নিয়ে একটি ছবি। মর্মান্তিক পরিণতির জন্যে তৈরী ছিল না কেউই।
- Related topics -
- শহর কলকাতা
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- সাংবাদিক
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


