Kolkata Fire | হোটেল তো নয়, যেন গোলকধাঁধা! ট্রেড লাইসেন্স মিললো কীভাবে? নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন খোদ দমকল প্রতিমন্ত্রীর

Wednesday, August 19 2026, 6:15 am
Kolkata Fire | হোটেল তো নয়, যেন গোলকধাঁধা! ট্রেড লাইসেন্স মিললো কীভাবে? নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন খোদ দমকল প্রতিমন্ত্রীর
highlightKey Highlights

দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী প্রশ্ন তুলছেন, “এই ধরনের হোটেলগুলো ট্রেড লাইসেন্স পেল? মির্জা গালিব স্ট্রিটে আমাদের একটা অফিস রয়েছে।


মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেল বিল্ডিংয়ের অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ট্রেড লাইসেন্স নিয়ে প্রশ্ন তুললেন খোদ দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী প্রশ্ন তুলছেন, “এই ধরনের হোটেলগুলো ট্রেড লাইসেন্স পেল? মির্জা গালিব স্ট্রিটে আমাদের একটা অফিস রয়েছে। তার পাশেই ওই বিল্ডিংটা। ওখানে প্রত্যেকটা ফ্লোরেই ছোট ছোট হোটেল রয়েছে। সেখানে পাশাপাশি দুটো লোক নড়তে পারবেন না। কোনও এক্সটার্নাল সিঁড়ি নেই, যেখান থেকে বিপদে মানুষকে উদ্ধার করা যাবে। দেখলে অবাক হয়ে যাবেন।” প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলছেন, “দমকলের কাছে লোক ছিল না বলে থার্ড পার্টি অডিট টিম তৈরি করার কথা বলেছিলাম। নজরদারি তো পৌরসভা করে না। নজরদারি তো দমকলের দেখার কথা। ট্রেড লাইসেন্স নিয়েছিল কিনা, আমি কীভাবে বলব?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File