Kolkata Fire | নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও ১, আটক ২

Thursday, August 20 2026, 5:18 am
Kolkata Fire | নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও ১, আটক ২
highlightKey Highlights

জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার ও একজন কর্মীকে আটক করেছে পুলিশ। এই হোটেলের মালিক হিসেবে বীরেশ্বর মিত্রের নাম উঠে এসেছে। চলছে ওই ব্যক্তির খোঁজ।


মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বুধবার গভীর রাতে হোটেলে লিজ় হোল্ডার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম আবু জাফর। এন্টালি মেন মার্কেট এরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার ও একজন কর্মীকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর থেকেই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের খোঁজ চলছে। বীরেশ্বরের স্ত্রী লিপি মিত্র দাবি করেছেন, আগুন লাগার খবর পেয়ে 'হোটেলে যাচ্ছি' বলে বুধবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান বীরেশ্বর। তারপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File