Kolkata Fire | তারাপীঠের পুনরাবৃত্তি, ভররাতে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকান্ড, পুড়ে মৃত ৯, আহত ৬
Wednesday, August 19 2026, 3:34 am

Key Highlightsআগুন লাগার সময়ে হোটেলের আবাসিকরা প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন। মৃতদের অনেকেই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে দমকল।
ফের হোটেলে আগুন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) একটি হোটেলে। হোটেলটির নাম শিখা ইন। এই ঘটনায় এখনও অবধি ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু। জখম হয়েছেন ৬ জন। এদিন রাত পৌনে ২টো নাগাদ ওই হোটেল থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মী, নিউ মার্কেট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন। হোটেল থেকে ৬০ জনেরও বেশি আবাসিককে উদ্ধার করা হয়েছে বলে খবর। আগুন লাগার সময় আবাসিকরা অনেকেই ঘুমিয়ে ছিলেন। মৃতদের বেশিরভাগই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর। পুলিশের একটি সূত্রের দাবি, তাঁরা সকলেই বাংলাদেশের বাসিন্দা।


