Kolkata Fire | সল্টলেক সেক্টর ফাইভে বহুতলে অগ্নিকান্ড, লিফটে আটকে অসুস্থ আইটি কর্মী

Friday, February 13 2026, 2:28 pm
Kolkata Fire | সল্টলেক সেক্টর ফাইভে বহুতলে অগ্নিকান্ড, লিফটে আটকে অসুস্থ আইটি কর্মী
highlightKey Highlights

সূত্রের খবর, বহুতলে থাকা একটি রেস্টুরেন্টে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়েছে।


শহর কলকাতায় একটি বাণিজ্যিক বহুতলে অগ্নিকান্ড। সল্টলেক সেক্টর ফাইভে ওয়েবল মোড়ের একবারে কাছে রয়েছে এই বহুতলটি। শুক্রবার ওই বহুতলে থাকা একটি রেস্টুরেন্টে প্রথম আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল। তার ফলে আতঙ্কিত হয়ে পড়েন ওই তলে থাকা আইটি সংস্থার কর্মীরা। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলকর্মীরা। কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। সূত্রের খবর, একজন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী লিফটের মধ্যে আটকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File