Kolkata Durgapuja 2026 | ইডেন গার্ডেন্সে এবার 'মহালয়া' শো! চমক সরকারের, আসতে পারেন প্রধানমন্ত্রী মোদীও!

Wednesday, September 2 2026, 2:48 pm
Kolkata Durgapuja 2026 | ইডেন গার্ডেন্সে এবার 'মহালয়া' শো! চমক সরকারের, আসতে পারেন প্রধানমন্ত্রী মোদীও!
highlightKey Highlights

রাজ্য সরকারের উদ্যোগে এবার মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


আগামী ১০ অক্টোবর মহালয়া। রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার বাংলায় দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি সরকার। সূত্রের খবর, রাজ্য সরকারের উদ্যোগে এবার মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্যে দরপত্র ডেকেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে বাংলার দুর্গাপুজোর ইতিহাস, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, ছৌ নাচ ইত্যাদি থাকবে। অনুষ্ঠানে থাকবেন ঢাকিরাও। কলকাতার প্রাণকেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিজেপি সরকারের আমলে বাংলায় দুর্গাপুজো স্মরণীয় করে রাখতে তৎপর প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File