Biswajit Mondal | মহিলাকে মারধর-শ্লীলতাহানি, গ্রেপ্তার কলকাতা পুরসভার কাউন্সিলার!
Thursday, June 4 2026, 5:50 am

Key Highlightsএক মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলার গ্রেপ্তার হলেন। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল।
রাজ্যে পালাবদলের পর হুমকি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা-জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছেন। এবার এক মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুরসভার এক কাউন্সিলার। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গাপুরী স্কুলের কাছে এক মহিলাকে মারধর এবং তাঁর শ্লীলতাহানি করেছিলেন বিশ্বজিৎ। গত ১ জুন রিজেন্ট পার্ক থানায় বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। এই অভিযোগের ভিত্তিতেই কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়েছে।


