Kolkata Book Fair | কলকাতা বইমেলা নিয়ে তৎপর রাজ্য সরকার, গড়া হলো ২৪ সদস্যের কমিটি! রয়েছেন কারা কারা?
Wednesday, August 26 2026, 4:52 pm

Key Highlightsগত ১৭ ও ২১ অগস্ট কলকাতা বইমেলা নিয়ে বৈঠক হয়েছে নবান্নে। বইমেলার প্রস্তুতি এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আগামী বছর ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি চলবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গত ১৭ ও ২১ আগস্ট কলকাতা বইমেলার ব্যবস্থাপনা নিয়ে বৈঠক হয়েছিল নবান্নে। সূত্রের খবর, মেলার প্রস্তুতি এবং পরিচালনা সংক্রান্ত পরিকল্পনার জন্যে ২৪ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। ২৪ জনের কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী সারস্বতানন্দ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে, রাজকুমার বর্মন, দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরি, প্রসেনজিৎ বক্সি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি, আশিস গিরি প্রমুখ। বাদ পড়েছেন গিল্ডের বর্তমান সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশুশেখর দে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- শুভেন্দু অধিকারী
- কলকাতা কর্পোরেশন
- বইমেলা
- কলকাতা বইমেলা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


