Kolkata blood scam | শহরজুড়ে ৩৫টি রক্তদান শিবির! হাসপাতালে পৌঁছয়নি রক্ত! ১৬০০ ইউনিট গেল কোথায়? শুরু তদন্ত!

Wednesday, August 26 2026, 3:31 am
Kolkata blood scam | শহরজুড়ে ৩৫টি রক্তদান শিবির! হাসপাতালে পৌঁছয়নি রক্ত! ১৬০০ ইউনিট গেল কোথায়? শুরু তদন্ত!
highlightKey Highlights

পরিকাঠামো না থাকা সত্ত্বেও একদিনে ৩৫টি রক্তদান শিবিরের আয়োজন করে ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ করে ওই বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। কিন্তু, সেই রক্ত গেল কোথায়? তারই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন।


রাজ্যে রক্ত বিক্রির চক্রে নাম জড়াল কলকাতার বেলেঘাটার একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের। সূত্রের খবর, একদিনে ৩৫টি রক্তদান শিবিরের আয়োজন করে ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ করে বেলেঘাটার ওই বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। অথচ ওই ব্লাড ব্যাঙ্কে ১৬০০ ইউনিট রক্তের স্ক্রিনিং করার পরিকাঠামো নেই। স্বাস্থ্য ভবনের তদন্তে জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের নাকি নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরগুলিতে। ওই ১৬০০ ইউনিট রক্ত গেল কোথায়? উত্তর নেই ব্লাড ব্যাঙ্কের কাছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, “তদন্ত চলছে। রক্ত কোথায় গেল , কারা যুক্ত সব বেরিয়ে আসবে। পদে পদে অসঙ্গতি ধরা পড়ছে। যা বলার আমাদের আইনজীবী হাইকোর্টে বলবেন।” ইতিমধ্যেই রক্ত বিক্রির চক্রে জড়িত থাকার অভিযোগে সরকারি হাসপাতালের ৩ ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File