Kolkata | টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, দৃশ্যমানতা কম থাকায় ডাইভার্ট হলো একাধিক ফ্লাইট!

Key Highlightsকলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। কলকাতা বিমানবন্দরে চত্বরেও এ দিন জল জমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ শহরতলির একাধিক এলাকা। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। কলকাতা বিমানবন্দরে চত্বরেও এ দিন জল জমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ঝড়-বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান অবতরণে বিলম্ব হয়। এমনকী একটি ফ্লাইটকে কলকাতার বদলে রাঁচিতে অবতরণ করাতে হয়। বিমানবন্দর সূত্রে খবর, দুপুর ১টা ৩৭ মিনিটে ইন্ডিগোর পাটনা–কলকাতা ফ্লাইট শহরের মাথায় এসে নামতে না পেরে রাঁচি চলে যায়। একই ভাবে ইন্ডিগোরই চেন্নাই–কলকাতা ফ্লাইট ১টা ৪৮–এ, হায়দরাবাদ–কলকাতা ২টো ১৯–এ এবং গুয়াহাটি–কলকাতা ২টো ৫০–এ শহরের আকাশে এসে মুখ ঘুরিয়ে যথাক্রমে ভুবনেশ্বর, রাঁচি, বারাণসী উড়ে যায়। ২টো ৫০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আগরতলা থেকে এসে ভুবনেশ্বরে চলে যায়। বিমানবন্দর সূত্রের খবর, প্রতিটি ফ্লাইটই ডাইভার্ট করার আগে বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কেটে কলকাতায় নামার চেষ্টা করে। কলকাতা থেকে প্রায় ১৪টি ডিপারচার ফ্লাইট ছাড়তেও এক ঘণ্টার বেশি করে দেরি হয়ে যায়।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা এয়ারপোর্ট
- বিমান
- বিমান পরিষেবা
- বৃষ্টিপাত


