App Cab Strike | ফের ধর্মঘটের ডাক ট্যাক্সি-অ্যাপ-ক্যাব চালকদের! ১২ ঘণ্টা মিলবে না গাড়ি! যাত্রী হয়রানির আশঙ্কা

Friday, August 28 2026, 5:23 am
App Cab Strike | ফের ধর্মঘটের ডাক ট্যাক্সি-অ্যাপ-ক্যাব চালকদের! ১২ ঘণ্টা মিলবে না গাড়ি! যাত্রী হয়রানির আশঙ্কা
highlightKey Highlights

এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র আওতাভুক্ত পরিবহণ সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছ, ধর্মঘটের পাশাপাশি ওই দিন ‘পরিবহণ ভবন’ অভিযানও হবে।


ধর্মঘটের ডাক দিলো ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের বিভিন্ন শ্রমিক সংগঠন। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র আওতাভুক্ত পরিবহণ সংগঠনগুলির দাবি, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের উপর পুলিশের হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপ-ক্যাব সংস্থার ‘অন্যায্য’ নীতি বন্ধ করা, চালকদের অকারণে আইডি ব্লক না করা এবং বিভিন্ন রেল স্টেশনে টাউটদের দৌরাত্ম্য বন্ধ করারও দাবি উঠেছে। এআইটিইউসি-র পরিবহণ সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, “এই বিষয়গুলি একাধিকবার রাজ্যের পরিবহণমন্ত্রীর নজরে আনা হলেও এখনও কোনও ইতিবাচক সমাধান হয়নি। তাই ৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File