Kolkata Airport | বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির

Friday, June 19 2026, 5:56 pm
Kolkata Airport | বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
highlightKey Highlights

শুক্রবার দিল্লিতে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে আসার কথা অভিষেকের। তার আগেই কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বিজেপি সমর্থকরা। ডিম হাতে অপেক্ষা করছিলেন তাঁরা।


তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই বিমানবন্দরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে মারপিটে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে আসার কথা ছিল অভিষেকের। খবর পেতেই ডিম হাতে কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ের বাইরে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযোগ, অভিষেকের দিকে ডিম্ ছোড়ার পরিক্ল্পনা ছিল তাঁদের। বিজেপি সমর্থকদের রুখতে এগিয়ে যান কয়েকজন তৃণমূল সমর্থকরা। এরপরই দুপক্ষের হাতাহাতিতে হয়। পরে পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File