Kolkata Airport | আলোর ঝলকানিতে বিভ্রান্ত, বিমানবন্দরে নামার বদলে মাঝ আকাশেই চক্কর কাটল বিমান!
Sunday, August 9 2026, 6:15 am

Key Highlightsমধ্যমগ্রাম ও বারাসতের দিক থেকে ককপিটে আলোর ঝলকানি দেখা যায়। লেজারের আলোয় দিকবিভ্রান্ত হয়ে যায় পাইলটের। সময়ে অবতরণ করতে পারে না আন্তর্জাতিক বিমানটি।
কলকাতায় বিপাকে মালয়েশিয়ার বিমান। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শনিবার কুয়ালালামপুর থেকে কলকাতার দিকে আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ বিমানটি। বিমানে প্রায় ১৫৯ জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু ছিলেন। রাত ১১টা ২০ মিনিট নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল বিমানটির। রানওয়ে থেকে প্রায় আট নটিকাল মাইল দূরে থাকাকালীন মধ্যমগ্রাম ও বারাসতের দিক থেকে ককপিটে আলোর ঝলকানি দেখা যায়। লেজারের আলোয় দিকবিভ্রান্ত হয়ে যায় পাইলট। নির্ধারিত সময়ে অবতরণ না করতে পেরে আকাশেই কিছুক্ষণ চক্কর কাটে বিমান। পরে নিরাপদভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। এরপরই সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা এয়ারপোর্ট
- বিমানবন্দর
- বিমান


