IND vs WI | কোহলি-গিলের জোড়া সেঞ্চুরি, উইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে জয় ভারতের!
Monday, September 28 2026, 3:28 am

Key Highlightsকোহলি ও গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত।
কোহলি ও গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে কুলদীপ যাদবের ৪ উইকেটের দাপটে ২৯৫ রানে অলআউট হয় উইন্ডিজ। জবাবে ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ৩২ রানে ফিরলেও ম্যাচ হাতছাড়া হতে দেননি 'কিং' কোহলি ও অধিনায়ক শুভমান গিল। গিল ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্যদিকে ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ৫০ বল বাকি থাকতেই জয় এনে দেন ওয়ানডেতে ১৫,০০০ রান স্পর্শ করা বিরাট কোহলি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- বিরাট কোহলি
- শুভমন গিল


