Koyel Mallick | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক, তৃণমূলের রইল বাকি ৯!

Thursday, June 11 2026, 9:15 am
Koyel Mallick | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক, তৃণমূলের রইল বাকি ৯!
highlightKey Highlights

জল্পনায় সিলমোহর দিয়ে এ বার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।


রাজ্যসভায় ফের ধাক্কা তৃণমূলের। জল্পনায় সিলমোহর দিয়ে এ বার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল যে, রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক। শেষমেশ সেই জল্পনা সত্যি করেই বৃহস্পতিবার ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী। ২০২৬-এই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতিই, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা একে একে নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এরপর কোয়েল মল্লিকের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সংখ্যা কমে দাঁড়াল ৯। এর আগে বাংলার ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে ১৩টি ছিল তৃণমূল কংগ্রেসের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File