Koel Mallick-BJP | বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কোয়েল মল্লিক! রাজ্যসভায় জয়ের শংসাপত্র গ্রহণ করলেন তারকা নেত্রী
Friday, October 9 2026, 2:49 pm

Key Highlightsশুক্রবার বিধানসভায় এসে সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করলেন কোয়েল মল্লিক।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে রাজ্যসভায় যাওয়ার শংসাপত্র পেলেন রুক্মিণী মল্লিক (কোয়েল)। রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে শুক্রবার বিধানসভায় এসে সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। শংসাপত্র হাতে পেয়ে কোয়েল বলেন, “দেশের সেবা যাতে যথাযথ ভাবে, নিষ্ঠা-সহ করতে পারি, সেই জন্য সবার কাছ থেকে শুভেচ্ছা চাইছি। এটা গুরুদায়িত্ব। আমি সম্মানিত। মানুষের যাতে উপকার হয়, সেই চেষ্টা করব।” তাঁর নতুন দলের প্রশংসা করে কোয়েল বললেন, “বিজেপি আমলে শিল্প আসছে। শিক্ষার কথাও আমাদের দল আলাদা করে ভাবছেন।” উল্লেখ্য, রাজ্যে শাসক বদলের পর গত ১৬ জুলাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল। এরপরই বিজেপির মন্ত্রীত্ব পদ পেলেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- রাজনীতিবিদ
- রাজনীতি
- কোয়েল মল্লিক
- বিজেপি নেত্রী
- বিজেপি
- বিজেপি সাংসদ
- বিজেপি প্রার্থী
- শুভেন্দু অধিকারী
- রাজ্য
- রাজ্যসভা
- রাজ্যসভার সাংসদ


