KMC | বিজ্ঞাপনের হোর্ডিং বসাতে হলে নিতে হবে অনুমতি! বড় আপডেট দিল কলকাতা পুরসভা

Sunday, September 20 2026, 4:20 am
KMC | বিজ্ঞাপনের হোর্ডিং বসাতে হলে নিতে হবে অনুমতি! বড় আপডেট দিল কলকাতা পুরসভা
highlightKey Highlights

২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে হোর্ডিং, এলইডি-সহ বিভিন্ন অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বসাতে বিশেষ অনুমতি বা NOC নিতে হবে।


২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো ও ডিসপ্লের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরে আবেদন করা যাবে। আবেদনপত্র www.kmcgov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে সময়সীমার মধ্যে বিজ্ঞাপন দফতরে জমা দিতে হবে। ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনও বিজ্ঞাপন কাঠামো বা ডিসপ্লে বসালে পুরসভার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File