KMC Election | পুরভোট স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা! আগামী ২৩ নভেম্বর সব মামলার একসঙ্গে শুনানি!

Friday, November 20 2026, 1:13 pm
KMC Election | পুরভোট স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা! আগামী ২৩ নভেম্বর সব মামলার একসঙ্গে শুনানি!
highlightKey Highlights

কলকাতার পুরভোট ঘোষণায় হাই কোর্টের স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে গেল কলকাতা পুরসভা।


কলকাতার পুরভোট ঘোষণায় হাই কোর্টের স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে গেল কলকাতা পুরসভা। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়ে পুরসভার আইনজীবী দাবি করেন, আইন মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছে। আগামী ২৩ নভেম্বর সব মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে একই আবেদন করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব পক্ষের বক্তব্য শোনার আর্জি জানিয়ে ক্যাভিয়েট দাখিল করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে ভোট ঘোষণা না হলে সব ওয়ার্ডে কাউন্সিলরের সমক্ষমতাসম্পন্ন কো-অর্ডিনেটর নিয়োগ হবে। উল্লেখ্য, ৮ জুন পুরবোর্ড ভাঙার পর ১৪৪টি ওয়ার্ড বাড়িয়ে ২০৯টি করা হয়। এই পুনর্বিন্যাসের বিরুদ্ধে মামলায় ৬ নভেম্বর ভোট ঘোষণায় স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File