KMC | পুরপ্রার্থী নির্বাচন হবে দলগত সিদ্ধান্তে! নির্দেশ সুনীল বনশলের; কালীপুজোর মধ্যেই বেরোবে তালিকা
Thursday, October 15 2026, 5:49 am

Key Highlightsঅক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে নিতে চাইছে বঙ্গ বিজেপি।
পুজোর মরশুমে অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে নিতে চাইছে বঙ্গ বিজেপি। বুধবার দুপুরে সল্টলেক বিজেপি অফিসে বৈঠক করেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাওড়া পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ রাহুল সিনহা। বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভচক্রবর্তী, দুই বিধায়ক সঞ্জয় সিং ও রুদ্রনীল ঘোষ-সহ দলের রাজ্য সাধারণ সম্পাদকরা। বৈঠক শেষে জানানো হয় কারও একক সিদ্ধান্তে প্রার্থী ঠিক হবে না। গ্রাউন্ড জিরো থেকে নাম আসবে। জেলা-নির্বাচন কোর কমিটি ও রাজ্যস্তর হয়ে তারপর প্রার্থীদের ফাইনাল নাম ঘোষণা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা
- হাওড়া
- হাওড়া পুরসভা
- কলকাতা পুরনিগম
- বিজেপি
- বিজেপি প্রার্থী


