KKR vs RR | ঘরের মাঠে ৩৫০ দিন পর কামব্যাক KKR-এর, প্লে-অফে দৌড়ে টিকে রইলেন রিঙ্কুরা
Sunday, April 19 2026, 4:47 pm

Key Highlightsরবিবার দুপুরে ইডেনে ঘরের মাঠে খেলতে নেমে ২ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে পরাস্ত করল KKR।
রবিবার দুপুরে ইডেনে ঘরের মাঠে খেলতে নেমে ৩৫০ দিন পর IPL এ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে পরাস্ত করল KKR। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে রাজস্থান রয়্যালস। ২৮ বলে বৈভব সূর্যবংশী করে ৪৬ রান। যশস্বী জয়সওয়াল ২৯ বলে করেন ৩৯ রান। আর কেউ বড়ো রান করতেই পারেনি। রান তাড়া করতে নেমে টিম শেইফার্ট ও অজিঙ্ক রাহানে শূন্যতে আউট হন। রিঙ্কু ৩৪ বলে ৫৩ রান ও অনুকূল রায় ১৬ বলে ২৯ রানে অপরাজিত থেকে কেকেআরকে ম্যাচ জেতান। এই ম্যাচটা জিতে প্লে অফ দৌড়ে টিকে রইল নাইটরা।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল 2026
- কেকেআর
- রাজস্থান রয়্যালস
- ইডেন গার্ডেন


