KIFF Logo | প্রকাশ্যে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো, লোগোয় গেরুয়ার ছোঁয়া

Sunday, November 1 2026, 1:50 pm
KIFF Logo | প্রকাশ্যে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো, লোগোয় গেরুয়ার ছোঁয়া
highlightKey Highlights

১ নভেম্বর রবিবার নন্দনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উন্মোচিত হলো ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো।


১ নভেম্বর, রবিবার নন্দনে উন্মোচিত হল KIFF-এর নতুন লোগো। নীল রং বদলে লোগোয় লেগেছে গেরুয়ার ছোঁয়া। সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনা থেকেই এই লোগো তৈরি হয়েছে বলেই জানানো হয়েছে। পালাবদলের পরে এ বার প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ বছরের চলচ্চিত্র উৎসব। এবার kiff-এর ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। লোগো লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায়, রূপা গাঙ্গুলি, হরনাথ চক্রবর্তী, প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব সামলান শ্যামপুরের বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে ‘বাহুবলী’ প্রভাস, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাওয়াত, অনুরাগ বসু, মধুর ভান্ডারকর। তালিকায় একজন সম্ভাব্য হলিউড অভিনেত্রীর নামও রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File